
শুধুমাত্র বাংলায় কথা বলায় খুন হতে হয়েছে পুরুলিয়ার সুখেন মাহাতকে। অভিযোগ করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বাঙালিদের কেন পেটের দায়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে। পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-র দাবি শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য সুখেন মাহাতকে খুন হতে হয়েছে। দেশের মাটি রক্তে ভিজছে। দেশের মানুষে যে কোনও প্রান্তে যেতে পারে, তার জন্য তাঁকে খুন হতে হবে। প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর পাল্টা প্রশ্ন ১৫ বছর তৃণমূল সরকার রয়েছে এরাজ্যে তার পরেও কেন রাজ্যের ৫০ লাখেরও বেশি যুবককে ভিনরাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য। নিজের বিফলতা ঢাকার জন্য অভিযোগ তুলেছে তৃণমূল। পুণের ঘটনায় যথাযথ তদন্ত হবে বলে দাবি করেছেন জ্যোতির্ময় সিং মাহাত। পুরুলিয়ার তুমড়াশোল গ্রামের বাসিন্দা সুখেন মাহাত বছর সাতেক আগে দুই ভাইয়ের সঙ্গে মহারাষ্ট্রের পুণেতে গিয়েছিলেন। সেখানে মোটর পার্টসের কারখানায় কাজ করতেন। ওই একই কারখানায় কাজ করতেন সুখেনের দুই ভাইও। সোমবার কাজে বেরিয়েছিলেন। তারপর থেকে আর খোঁজ মেলেনি।
মঙ্গলবার উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। বুধবার পুণে থেকে ফোন আসে পরিবারের কাছে।
