!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Kolkata শোভাযাত্রায় চন্দ্রিমা, দিলীপের ঢাক, হাল ফেরানোর খাতা শুভেন্দুর

    শোভাযাত্রায় চন্দ্রিমা, দিলীপের ঢাক, হাল ফেরানোর খাতা শুভেন্দুর

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোেষরা। ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩২।
    নতুন বছরে শোভাযাত্রায় সামিল শাসক থেকে বিরোধী সবপক্ষ। মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ার-এ আলোর পথে বর্ষবরণ ব্যানারে শোভাযাত্রা হয়েছে বিজেপির তরফে। বিজেপির শোভায়াত্রায় ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ শমীক ভট্টাচার্যরা। নববর্ষের সকালে তমলুকে শোভাযাত্রায় সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বর্গভীমা মন্দিরে হাল ফেরানোর খাতায় সিঁদুর লাগিয়েছেন শুভেন্দু অধিকারী। চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন সবাই হালখাতা করছেন, কিন্তু তিনি হাল ফেরানোর খাতায় সিঁদুর দিয়েছেন। প্রার্থনা করেছেন রাজ্যের হাল ফেরানোর।
    নববর্ষে নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখারার আয়োজন করা হয়েছে। সঙ্গে শুভেচ্ছা, মিষ্টিমুখ গান আর জমজমাট আড্ডা। মন্দিরে মন্দিরে লম্বা লাইন, পাড়ায় শোভাযাত্রা বাদ ছিল না কিছুই।