গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বিহারে ভোটে জিততে কি দিল্লিতে বিস্ফোরণ, প্রশ্ন চন্দ্রিমা-কল্যাণের

    বিহারে ভোটে জিততে কি দিল্লিতে বিস্ফোরণ, প্রশ্ন চন্দ্রিমা-কল্যাণের

    0
    87
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিহারে ভোটে জিততে কি দিল্লিতে বোমা বিস্ফোরণ। প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিহারের পর পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ মুক্ত করার প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।
    দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন বিহার ভোটের আগের দিন হঠাৎ করেই দিল্লিতে বিস্ফোরণ ঘটেছে। ভোটের দিন বিস্ফোরণ নিয়ে যখন দেশজুড়ে কাটাছেড়া চলছে তখন বিহারে ভোট সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছেন, যার জন্য দেশে শত শত মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাতে লালকেল্লায় গাড়িতে বোমা ফাটিয়ে জেতেন সেই প্রধানমন্ত্রীর কথায় কিছুই আসে যায় না। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের দাবি গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লিতে প্রধানমন্ত্রী জঙ্গলরাজ তৈরি করেছেন।
    তিনি আরও বলেছেন ২০২০-তে অনেক বড় বড় কথা বলেছিলেন, ২০২৬-এ যোগ্য জবাব পাবেন। এমুন জবাব হবে যে শিরদাঁড়া সোজা করতে পারবেন না।