পশ্চিমবঙ্গে পরিবর্তন, অনুপ্রবেশকারীকে ফেরত : শাহ

0
67
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবেই, আর তারপর বেছে বেছে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে। অসমের নির্বাচনী সভা থেকে এমনই দাবি করেছেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,  কংগ্রেস অসমের বরাক উপত্যকায় অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়েছে, যার ফলে শ্রীভূমি, শিলচর এবং কাছাড় জেলায় তাদের সংখ্যাই সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইন-এর বিরোধিতা করে, কারণ তারা জানে যে এই আইনটি রাজ্যে কোনো অনুপ্রবেশকারীকে থাকতে দেবে না। পশ্চিমবঙ্গে একটি পরিবর্তন অবশ্যম্ভাবী।
রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই অসম, ত্রিপুরা ও বাংলা থেকে আসা সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের দেশে ফেরত পাঠানো হবে। তিনি জোর দিয়ে বলেছেন, বিজেপি অসমে জাতি, মাটি এবং ভেটি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।