গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলে ? সিদ্দারামাইয়াকে দিল্লি তলব

    কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলে ? সিদ্দারামাইয়াকে দিল্লি তলব

    0
    6
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দড়ি টানাটানির মধ্যে মঙ্গলবার অর্থাৎ ২৬ মে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দিল্লিতে তলব করেছে কংগ্রেস হাইকমান্ড। শোনা যাচ্ছে, এই বৈঠকেই মুখ্যমন্ত্রী পদে রদবদল সংক্রান্ত বিষয়ে হাইভোল্টেজ আলোচনায় বসতে চলেছেন শীর্ষ নেতারা।

    এদিকে এই খবর সামনে আসতেই কর্নাটকের নানা জায়গায় উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সমর্থনে পোস্টার পড়েছে। কর্নাটকের কুর্সি কোন্দলের মাঝেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছিলেন, হাইকমান্ড ডাকলেই তিনি দিল্লিতে যাবেন। শিবকুমারও জানিয়েছিলেন, হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে উভয় নেতাই তা মেনে চলবেন। এই অবস্থায় দিল্লির বৈঠককে ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। এদিকে কর্নাটকে নেতৃত্ব পরিবর্তনের জল্পনা যখন মাথাচাড়া দিতে শুরু করেছে সেই সময় মহীশুরে শিবকুমারের জন্মদিনের অনুষ্ঠান পালন করেছেন তাঁর সমর্থকরা। সেখানে, নেক্সট সিএম ডিকে বস নাম লেখা বিশেষ কেক কাটা হয়েছে। বেঙ্গালুরু থেকে বেলগাভি পর্যন্ত শিবকুমারকে, হবু মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করে বিরাট বিরাট পোস্টার ও কাটআউট লাগানো হয়েছে। উল্লেখ্য, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জানা যায় কর্নাটকে কংগ্রেস সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে এক সমঝোতা হয়েছিল।

    যেখানে নাকি বলা হয়েছিল, সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি হবে। তবে ৩ বছরেও সে প্রক্রিয়া সম্পন্ন হয়নি। যার জেরে গত ৬ মাস ধরে মুখ্যমন্ত্রী বদলের জন্য ক্রমাগত চাপ বাড়িয়ে আসেন শিবকুমারের সমর্থকরা। নভেম্বর মাসে শিবকুমার প্রকাশ্যে নিজের দাবি জানালে উত্তেজনা চরম আকার নেই। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় খোদ রাহুল গান্ধীকে। এই অবস্থায় মঙ্গলবারের এই বৈঠক নিয়ে কর্নাটকে রাজনৈতিক জল্পনা চরম আকার নিয়েছে।