গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কর্নাটকের কুর্সি বদল! শিবকুমারের হয়ে সওয়াল কংগ্রেস বিধায়কদের

    কর্নাটকের কুর্সি বদল! শিবকুমারের হয়ে সওয়াল কংগ্রেস বিধায়কদের

    0
    56
    ছবি সৌজন্যে : এক্স
    কর্নাটক কংগ্রেসে ডামাডোলের ইঙ্গিত। সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন তাঁরই ঘনিষ্ঠ বলে পরিচিত বেশ কয়েক জন বিধায়ক।
    বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে গিয়েও একই দাবির কথা তাঁরা জানিয়ে এসেছেন। কংগ্রেস সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। খার্গের সঙ্গে ওই বিধায়কদের কথোপকথনের একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি এস নিউজ। বৃহস্পতিবারই জানা গিয়েছিল যে, শিবকুমার-ঘনিষ্ঠ প্রায় ১০ জন বিধায়ক দিল্লির পথে রওনা দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কর্নাটকের মন্ত্রী এন চালুভারায়াস্বামীও। যদিও শিবকুমারের দাবি, তিনি এই বিষয়টি সম্পর্কে অবহিতই নন। তাঁর শরীরও খুব একটা ভাল নয় বলে জানিয়েছেন তিনি। অন্য দিকে, সফরসূচি কাটছটি করে দ্রুত বেঙ্গালুরু ফিরছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও, যিনি রাজনৈতিক মহলে সিদ্দা নামেও পরিচিত। শুক্র এবং শনিবার যথাক্রমে কর্নাটকের মাইসুরু এবং চামারাজনগরে যাওয়ার কথা ছিল তাঁর। সেই সফর হঠাৎই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিদ্দারামাইয়া এবং শিবকুমারের মধ্যে এই চাপানউতর অবশ্য নতুন নয়। ২০২৩ সালের মে মাসে বিজেপিকে হারিয়ে কর্নাটকে ক্ষমতায় আসে কংগ্রেস।
    মুখ্যমন্ত্রী করা হয় সিদ্দারামাইয়াকে। আর উপমুখ্যমন্ত্রী হন শিবকুমার। সেই সময় শোনা গিয়েছিল, আড়াই বছর পর শিবকুমারকে মুখ্যমন্ত্রী করা হবে। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই বলা হয়নি। কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী হিসাবে আড়াই বছরের মেয়াদ শেষ করেছেন সিদ্দারামাইয়া। সে কারণেই তাঁকে সরিয়ে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলা হচ্ছে বলে মনে করা হচ্ছে।