
পশ্চিমবঙ্গ যেদিন শ্ৰেষ্ঠ হবে, সেদিন ভারতও শ্রেষ্ঠ হবে। ন্যাশনাল লাইব্রেরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেরা বক্তৃতা সংকলনের বই উন্মোচন অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
তিনি আরও বলেছেন, এখন ত্রিপুরা সন্ত্রাস মুক্ত রাজ্য। তিনটি জায়গায় অশান্তি করার চেষ্টা করা হয়েছিল ওখানে। তবে, তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন, নিজে গেছেন সরেজমিনে খতিয়ে দেখতে। তাঁর আরও মন্তব্য, ত্রিপুরা-তে এখন বিজেপির সরকার বলে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সঙ্গে দু’রাজ্যের সম্পর্কের অবনতি হয়েছে আগের তুলনায়।
মানিক সাহা বলেছেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে। উত্তর পূর্ব ভারতের উন্নতি না হলে ভারত ও উন্নততর রাষ্ট্রে পরিণত হবে না।








