বার্থ ও ডেথ সার্টিফিকেট-র ক্ষেত্রে পরিবর্তন রাজ্যের 

0
17
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
জন্ম ও মৃত্যু সংক্রান্ত নথির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এ বার নয়া নিয়ম চালু করেছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরে গেজেট নোটিফিকেশন করেছে স্বাস্থ্য দফতর।
জন্ম ও মৃত্যুর ভুয়ো সার্টিফিকেট এড়াতে একাধিক নিয়মে পরিবর্তন আনা হলো এ বার। রাজ্য সরকার রেজিস্ট্রেশন অফ বার্থস এন্ড ডেথস রুলস ২০২৬জারি করে গেজেট নোটিফিকেশন হয়েছে। এসআইআর-এর আবহে জন্ম–মৃত্যুর নথিভুক্তি নিয়ে বাংলায় নানা অভিযোগ উঠেছে। বিভিন্ন জেলায় এ সংক্রান্ত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে অনিয়মের খবর সামনে এসেছে।
তাই নতুন সরকার ক্ষমতায় আসার পরেই বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম এনেছে।