গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology নেটফ্লিক্সের মোমেন্টস ফিচারে পরিবর্তন

    নেটফ্লিক্সের মোমেন্টস ফিচারে পরিবর্তন

    0
    97
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তাদের জনপ্রিয় মোমেন্টস ফিচারে নতুন আপডেট এনেছে। ফলে ইউজাররা দৃশ্যের শুরু ও সমাপ্তি দুটোই ঠিক করে নিজেদের মতো করে ক্লিপ বানাতে পারবেন।

    গত বছর চালু হওয়া এই ফিচারটি ইউজারদের অ্যাপের ভেতর থেকেই প্রিয় দৃশ্য সংরক্ষণের সুযোগ দিয়েছিল। তবে তখন কেবল দৃশ্যের শুরু বিন্দু নির্ধারণ করা যেত।কোনো শো বা সিনেমা দেখার সময় স্ক্রিনে ট্যাপ করে ক্লিপ বাটনে চেপেই দৃশ্য সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত দৃশ্যগুলো থাকবে ‘মাই নেটফ্লিক্স’ ট্যাবে যেখান থেকে পরে আবার দেখা যাবে।এ ছাড়া চাইলে এগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে। শেয়ার করা পোস্টে ক্লিক করলে দর্শক সরাসরি নেটফ্লিক্স অ্যাপের নির্দিষ্ট সেই দৃশ্যে চলে যাবেন।কোম্পানির তথ্য অনুযায়ী, নেটফ্লিক্স ইউজাররা এরইমধ্যে হাজারো কনটেন্টের ক্ষেত্রে মোমেন্টস ব্যবহার করেছেন।

    আপডেটটি এসছে নেটফ্লিক্সে জনপ্রিয়,ওয়েনসডে সিরিজের দ্বিতীয় সিজনের পার্ট টু মুক্তির আগেই। তাই নতুন আপডেটটি ফ্যানদের প্রিয় দৃশ্য সংরক্ষণ ও শেয়ার করতে আরও উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।