জিৎ-র অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র বিষ্ণুপুর মেলা

0
293
ছবি সৌজন্যে : নিজস্ব

জিৎ-র অনুষ্ঠানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাকুড়ার বিষ্ণুপুর মেলা। ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশ। এরইমধ্যে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠানস্থলে থাকা শয়ে শয়ে চেয়ার। ভাঙচুর করা হয় মেলার আশপাশের দোকানও।

পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। তাতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা গিয়েছে ২৩ ডিসেম্বর থেকে বাঁকুড়ার বিষ্ণপুরে শুরু হয়েছে জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া বিষ্ণুপুর মেলা। রাঢ় বাংলার কুটির শিল্প, পর্যটন ও সংস্কৃতিকে তুলে ধরা হয় এই মেলায়। শনিবার রাতে যদুভট্ট মঞ্চে আয়োজন করা হয়েছিল জিৎ সহ অন্যান্য শিল্পীদের নাচ-গানের অনুষ্ঠান। সূচি মেনে রাতে মঞ্চে ওঠেন জিৎ।

অনুষ্ঠান দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমান মেলার যদুভট্ট মঞ্চের সামনে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশ। মুহূর্তে রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভেঙে ফেলা হয়। ভাঙচুর করা হয় কয়েকশো চেয়ার।