এবার পোলবায় এসআইআর শুনানিতে বাধা অসিতের

0
277
ছবি সৌজন্যে : নিজস্ব
এবার পোলবায় এসআইআর শুনানিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। তৃণমূলের বিএলএ ২ না থাকলে শুনানি হতে দেবেন না।
হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক। সোমবার চুঁচুড়া মগরা ব্লকে শুনানি চলাকালীন ব্লক স্তরের এজেন্টদের উপস্থিতির দাবিতে সরব হয়েছিলেন চুঁচুড়ার তৃণমূল বিদায়ক অসিত মজুমদার। ঘটনাকে কেন্দ্র করে এক ঘণ্টা শুনানি প্রক্রিয়া বন্ধ থাকে। মঙ্গলবারও একই দাবিতে পোলবা দাদপুর ব্লক অফিসে গিয়েছিলেন অসিত মজুমদার। বিডিও-র ঘরে ঢুকে তৃণমূলের বিএলএ ২ না থাকলে শুনানি হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। বিডিও জগদীশচন্দ্র বারুই জানায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুনানিতে বিএলএদের প্রবেশের অনুমতি নেই। এরপরেই অসিত মজুমদার বিডিও-র বক্তব্য লিখিত আকারে দিতে বলেন।
ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টা আটকে যায় শুনানি প্রক্রিয়া। ঘটনার জেরে ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।