
চাকরিহারাদের কালীঘাট চলো অভিযানকে ঘিরে অবরুদ্ধ হাজরা মোড়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধুন্ধুমার কাণ্ড হাজরা মোড়ে।
সোমার আর্চায সদন থেকে চাকরিহারারা এগিয়ে যেতে থাকেন হাজরা মোড়ের দিকে।সেখান থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আটকে দিতেই শুরু হয় ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেকে। বিক্ষোভের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। অভিযানের শুরুতেই এসএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী চাকরিহারারা। ওএমআরে সমস্যা থাকায় যাঁদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, সোমবারের বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরাই।
তাঁদের প্রশ্ন, যেখানে আদালতে ওএমআরে কারচুপির বিষয়টি এখনও প্রমাণিত হয়নি, সেখানে এসএসসি কী করে তাঁদের অযোগ্য বলে দাগিয়ে দিয়ে বেতন বন্ধ করে দিতে পারে।
