গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের মিছিলে ধুন্ধুমার, মেজাজ হারিয়ে চড় মমতার

    তৃণমূলের মিছিলে ধুন্ধুমার, মেজাজ হারিয়ে চড় মমতার

    0
    19
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বালিগঞ্জ ফাঁড়ি থেকে তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম। বিজেপির বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলে মেজাজ হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের ভিড় নিয়ন্ত্রণের চেষ্টার সময় নিজের দলের কর্মীকেই সপাটে চড় মারেন তিনি।

    বারুইপুরকাণ্ডের প্রতিবাদের বুধবার মিছিলের ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হয়। কিন্তু মিছিল কিছু এগোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এরপরেই রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ বারুইপুরকাণ্ডের প্রতিবাদে হাইকোর্টের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ মিছিল করছিলেন দলীয় কর্মীরা। আদালত হ্যান্ড মাইক ব্যবহারের অনুমতি দিলেও পুলিশ জোর করে তা কেড়ে নেয়। উল্টে সকাল থেকে পুরো এলাকায় ডিজে বাজিয়ে বহিরাগত গুন্ডাদের নিয়ে তাণ্ডব চালিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মিছিলে অংশ নেওয়া ছেলেমেয়েদের ওপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে।

    তিনি প্রশ্ন তুলেছেন মানুষ কি এই পরিবর্তন চেয়েছিল। তাঁর অভিযোগ জয় শ্রীরাম স্লোগান দিয়ে অবমাননা করা হয়েছে। প্রকৃত পুণ্যার্থীদের ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে।