গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বামেদের ধর্মঘট ঘিরে গাঙ্গুলিবাগানে তুমুল উত্তেজনা

    বামেদের ধর্মঘট ঘিরে গাঙ্গুলিবাগানে তুমুল উত্তেজনা

    0
    117
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বেকারত্বের বিরুদ্ধে বামেদের ধর্মঘট ঘিরে উত্তাল হয়েছে যাদবপুরের গাঙ্গুলিবাগান। মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
    ঘটনাকে কেন্দ্র করে ধন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য । তাঁর হাতে চোট লেগেছে, জামা ছিঁড়ে গিয়েছে বলে খবর। সকালে যাদবপুর থেকে সৃজন ভট্টচার্যের নেতৃত্বে শুরু হয় মিছিল। টায়ার জ্বালানো হয় রাস্তায়। গাঙ্গুলিবাগানে মিছিল পৌঁছাতেই সৃজনের সঙ্গে শুরু হয় কথাকাটাকাটি। সৃজনকে ধরে টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগ। মহিলা বাম সর্থমকারও আক্রান্ত হন বলে অভিযোগ।
    এরপর ঘটনাস্থলে যান ডিসি, এসএসডি বিদিশা কলিতা। সৃজন সহ বহু বাম কর্মী সমর্থকদের আটক করেছে পুলিশ।