
মহিলা পুলিশকর্মীদের সিঁদুর পরানো নিয়ে উত্তেজনা ছড়িয়েছে হুগলির চুঁচুড়ায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদর নিয়ে বক্তব্যের পর তাঁকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী সিঁদুর বিক্রি করতে নেমেছেন বলে খোঁচা দিয়েছিলেন। এমনকি প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতির পাঁচমাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। রাস্তায় বসে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকেন।
পুলিশকর্মীরা তাঁদের সরাতে গেলে কর্তব্যরত মহিলা পুলিশকর্মীদের সিঁদুর পরিয়ে দেন বিক্ষোভকারীরা।এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বিজেপির দাবি পুলিশকর্মীরা সিঁদুর পরাতে বাধা দেয়নি।
