
৬ বছর পর প্রথম অধিবেশনেই ৩৭০ ধারা অবলুপ্তির বিরোধিতায় ধুন্ধুমার জম্মু-কাশ্মীর বিধানসভা। সদ্যই হয়েছে জম্মু-কাশ্মীরের নতুন সরকার গঠন হয়েছে। মুখ্যমন্ত্রী পদে বসেছেন ওমর আবদুল্লা।
সোমবার জম্মু-কাশ্মীর বিধানসভার প্রথম অধিবেশন ছিল। অধিবেশনের প্রথমেই পিপলস ডেমোক্রেটিক পার্টির বিধায়ক ওয়াহিদ পারা জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর জন্য ৩৭০ ধারা অবলুপ্তির প্রস্তাবনা আনেন। স্পিকার আবদুল রহিম রাঠেরের কাছে এই প্রস্তাবনা জমা দিয়েছেন তিনি। পাশাপাশি এই নিয়ে আলোচনার দাবিও জানান। কিন্তু প্রস্তাবনা জমা দেওয়ার পরই বিজেপির ২৮ জন বিধায়ক উঠে দাঁড়িয়ে তার বিরোধিতা করেন। এরপরেই হই-হট্টগোল শুরু হয়। বিধানসভার নিয়ম ভাঙায় পিডিপি বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানান বিজেপি বিধায়করা। এদিকে, বিজেপি বিধায়কদের বিক্ষোভ দেখে নিন্দায় সরব হয় ন্যাশনাল কনফারেন্সের বিধায়করা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, এগুলো শুধু ক্যামেরায় দেখানোর জন্য করা হচ্ছে। একজন সদস্য ঠিক করবে না বিধানসভায় কীভাবে কাজ হবে বা কী নিয়ে আলোচনা হবে।
অন্যদিকে, ন্যাশনাল কনফারেন্স মনোনিত বিধানসভার স্পিকার রহিম রাঠের জানিয়ে দিয়েছেন, এই রেসলিউশন নিয়ে তিনি এখনও কিছু ভাবেননি, বলেনওনি।
