গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National অনুচ্ছেদ ৩৭০ নিয়ে ফের উত্তাল জম্মু কাশ্মীর বিধানসভা

    অনুচ্ছেদ ৩৭০ নিয়ে ফের উত্তাল জম্মু কাশ্মীর বিধানসভা

    0
    103

    বুধবারের পব বৃহস্পতিবারও অনুচ্ছেদ ৩৭০ নিয়ে ফের উত্তাল হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর বিধানসভা। বৃহস্পতিবার রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন শাসক এবং বিরোধী শিবিরের বিধায়কেরা।

     

    ঘটনার সূত্রপাত হয়েছে একটি গোস্টারকে ঘিবে। বিধানসভার অধিবেশন শুরু হলে আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ অনুচ্ছেদ ৩৭০-এর সমর্থনে একটি পোস্টার তুলে ধরেন। সেই পোস্টারে আপত্তি জানিয়েছেন বিজেপি বিধায়ক সুনীল শর্মা। তার পরেই বিজেপি বিধায়কেরা স্লোগান দিতে শুরু করেছেন। শাসক এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি, পরে হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। বিজেপির অভিযোগ, জম্মু ও কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস ওই বিধায়কের পাশে দাঁড়িয়েছে।

     

    বুধবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় অনুচ্ছেদ ৩৭০ ফেরাতে চেয়ে প্রস্তাব পেশ করার পরেই বিধানসভায় হট্টগোল শুরু হয়েছিল। প্রস্তাবের বিরোধিতা করেছেন বিজেপি বিধায়করা। 

     

    ছবি  সৌজন্যে : এক্স