গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk দিকে দিকে বিজেপির সাংসদ-বিধায়কদের ধড়পাকড়, কাউন্সিলরও

    দিকে দিকে বিজেপির সাংসদ-বিধায়কদের ধড়পাকড়, কাউন্সিলরও

    0
    126
    DIKE DIKE BJP SANGSODIBIDHAYOK DER DHORPAKOR
    DIKE DIKE BJP SANGSODIBIDHAYOK DER DHORPAKOR

    বিজেপির বনধ ঘিরে দিকে দিকে কোথাও গ্রেফতার কোথাও টেনে হিঁচড়ে আটক করা হয়েছে বিজেপির সাংসদ, বিধায়ক, কাউন্সিলর। বনধের সকালেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কোলে মার্কেট।

    তৃণমূলের সঙ্গে বচসা, ধস্তাধস্তিতে জড়ান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এরপরেই বাড়ি ঘিরে সজল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। সকাল থেকে এলাকায় অশান্তি এবং উস্কানিমূলক কথা বলার অভিযোগে সজল ঘোষকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। এর আগে ২০২১ সালের ১৪ অগাস্ট মুচিপাড়া থানার পুলিশ দরজা ভেঙে সজল ঘোষকে বাড়ি থেকে গ্রেফতার করেছিল। কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বুধবার। অন্যদিকে বিজেপির বাংলা বনধ সফল করতে গড়িয়াহাটে রাস্তায় নামতেই আটক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়। সল্টলেকে আটক করা হয়েছে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে। এরইমধ্যে শ্যামবাজারে বনধ সফল করতে রাস্তায় নামেন লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। বাধা দিতে পুলিশের সঙ্গে বচসা বাধে। এরপরেই গ্রেফতার করা হয় লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহাদের অন্যদিকে আলিপুরদুয়ারে মনোজ টিগ্রা, কোচবিহারে মালতি রাভা, লিখিল রঞ্জনদের আটক করে পুলিশ।