বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না : মুখ্যমন্ত্রী

0
12
ছবি সৌজন্যে :ফেসবুক

উলটো রথ উপলক্ষ্যে ভবানীপুরে প্রভু জগন্নাথদেবের পুজো করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে নিজের হাতে জগন্নাথদেব, বলভদ্র ও শুভদ্রার আরতি করেন তিনি।

জগন্নাথ মন্দিরেই তাঁকে লাল-সাদা রঙের পাগড়ি পরিয়ে দেন সেবায়েত।সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন ভারত বিরোধী কোন শক্তিকে এই রাজ্যে সামান্য সুবিধা দেওয়া হবে না। তা কঠোর হাতে দমন করা হবে। কোন রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। এদিকে,এদিন মায়াপুরে মহাসমারোহে উলটো রথ পালন করে ইসকন।দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে উঠল মায়াপুর। এদিন সকাল থেকেই মন্দির চত্বরে বিশেষ পুজো, বৈদিক মন্ত্রোচ্চারণ, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একে একে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ তিনটি সুসজ্জিত রথে আরোহণ করানো হয়। রথে বিরাজমান হওয়ার পর আরতি, কীর্তন এবং বিভিন্ন বৈদিক আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

অন্যদিকে,বিজেপি বিধায়ক দেবাশিস ধর অত্যন্ত কড়া সুরে জানিয়েছেন, এখন রাজ্যে নতুন গুন্ডা দমন আইন চালু হয়ে গিয়েছে, তাই আইনশৃঙ্খলা নিয়ে আর অতিরিক্ত উদ্বেগের কোনও কারণ নেই।