চাপড়ায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু 

0
505
1 child seriously injured in bomb blast in Chapra
1 child seriously injured in bomb blast in Chapra
ফের বোমা-বারুদের শিকার কৈশোর। নদিয়ার চাপড়ায় বোমা ফেটে গুরুতর জখম হয়েছে এক শিশু। আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এরপর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসকেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে পরিত্যক্ত একটি জায়গায় রাখা বোমা হাতে লাগে তার। আর ওই বোমাকে বল ভেবে বাড়িতে নিয়ে আসে সে। বন্ধুদের সঙ্গে ওই বোমাটি নিয়েই খেলা করার সময় বিস্ফোরণ ঘটে। হঠাৎই বিকট শব্দ পান স্থানীয়েরা। তাঁরা দেখেন, বোমার আঘাতে ছিটকে পড়ে রয়েছে ওই শিশু। প্রথমে এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসকেরা।ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ