গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home National গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা জারি

    গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা জারি

    0
    141
    6 companies of Adani will be served with a show cause notice
    6 companies of Adani will be served with a show cause notice
    আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে  উঠেছে ঘুষ ও প্রতারণার অভিযোগ। ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে।
    সূত্রের খবর, গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন।
    আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প, যা থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার লাভ করা সম্ভব হত, সেই প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের প্রায় ২ হাজার ২৩৭ কোটি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গোষ্ঠী। ঘুষ-কাণ্ডে গৌতম আদানির ভাইপো সাগর আদানি সহ আরও অনেকের নাম সেই তালিকায় জমা পড়েছে। ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতীয় আধিকারিকদের এই বিপুল টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম-সহ সাত জনের বিরুদ্ধে।  নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় ২ হাজার ২৩৭ কোটির বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া এবং বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদানি এবং অন্যান্যদের বিরুদ্ধে। অন্য ছয় অভিযুক্তের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রুপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মলহোত্র।