পার্থ-পরেশ, মেয়ে অঙ্কিতা সহ ২১ জনের বিরুদ্ধে চার্জগঠন

0
102
ছবি সৌজন্যে : নিজস্ব

এসএসসি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আরেক প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী সহ ২১ জনের বিরুদ্ধে চার্জ গান হয়েছে আলিপুর আদালতে। আলিপুর আদালতের বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে শুরু হবে বিচারপ্রক্রিয়া।

এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশের মামলায় চূড়ান্ত চার্জশিট দিয়েছে সিবিআই। শুক্রবার গ্রুপ সি মামলায় আলিপুর আদালতে শেষ চার্জশিট জমা পড়েছে। এর আগে ওই মামলায় আরও দুটো চার্জশিট দিয়েছে সিবিআই। সব মিলিয়ে ৪টি চার্জশিট জমা পড়েছে। বৃহস্পতিবার চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার শুনানিতে চোখে কালো চশমা পরে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

বুধবার চোখ আপারেশন হয় তাঁর। শুনানিতে পাথ চট্টোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। আদালত অবশ আবেদন খারিজ করেছে।