ধৃত সিভিক সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু ১১ নভেম্বর  

0
163
আর জি কর মেডিক্যালে খুন-ধর্ষণ মামলায় চার্জ গঠন হয়েছে শিয়ালদা আদালতে। ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু।
আদালতের তরফে জানানো হয়েছে, ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন চলবে শুনানি।সোমবার দুপুরেই শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে। চারদিকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ। তার মাঝেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিক ভলান্টিয়ারকে। ৯ অগাস্ট আর জি করের জরুরি বিভাগের চারতলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল।
তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সেই রাতেই কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়নের ব্যারাক থেকে গ্রেফতার হন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। কলকাতা হাই কোর্টের নির্দেশে পরে সেই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
ছবি  সৌজন্যে : নিজস্ব