গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় চার্জ গঠন 

    জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় চার্জ গঠন 

    0
    46
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিহারে জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় লালুপ্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী দুই পুত্র তেজস্বী, তেজপ্রতাপ এবং কন্যা মিসা ভারতী-সহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে দিল্লির বিশেষ সিবিআই আদালতে‌।

    আদালত লালু প্রসাদ র পরিবারকে দুর্নীতির প্রতিষ্ঠান বলায় মামলার সম্ভাব্য রায় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।উল্লেখ্য ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রে ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ। অভিযোগ,সেই সময় চাকরি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরে ইডি এফআইআর দায়ের করে এই মামলার তদন্ত শুরু করে।গত বছরের মার্চ মাসে এই মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য লালু প্রসাদকে ডেকে পাঠিয়েছিল ইডি। শুধু একা নয়, লালুর স্ত্রী-পুত্রদেরও তলব করা হয়েছিল।

    সেই তলবে সাড়া দিয়ে হাজিরাও দিয়েছিলেন লালু প্রসাদরা। সিবিআই আগেই এই মামলায় বেশ কয়েকটি চার্জশিট জমা করেছে। সেই সব চার্জশিটে দাবি করা হয়, কী ভাবে রেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জমির দাবি করা হয়েছিল। শুধু তা-ই নয়, দুর্নীতির শিকড় কী ভাবে গজিয়েছিল, কী ভাবে তার বিস্তার হয়েছিল,তা-ও চার্জশিটে উল্লেখ করে সিবিআই।