
ওয়াকফ অশান্তিতে মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় অবশেষে চার্জশিট দিয়েছে সিট। ১৩ জনের বিরুদ্ধে ৯০০ পাতার চার্জশিট দেওয়া হয়েছে বলে খবর।
মুর্শিদাবাদের জোড়া খুনের মামলায় তদন্তভার নেওয়ার ৫৫ দিন পর চার্জশিট দেওয়া হয়েছে। সিটের তরফে দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে এই ঘটনা পূর্ব পরিকল্পিত নয়। গ্রামে যখন হিংসা চলছিল, তখন বাধা দিয়েছিলেন বাবা-ছেলে। বাধা পেয়েই পরের দিন তাঁদের বাড়িতে ঢুকে বেপরোয়া ভাঙচুর চালানো হয়। নৃশংসভাবে খুন করা হয়। খুন, গণপিটুনি, হিংসা ছড়ানো সহ একাধিক অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদে ১২ এপ্রিল জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য।







