
বেলডাঙ্গা হিংসার মামলায় ৯০ দিনেও এনআইএ চার্জশিট জমা না দিতে পারায় ১৫ জন অভিযুক্তকে জামিনে মুক্ত করেছে বিশেষ এনআইএ আদালত। তবে, শুধুমাত্র চার্জশিট নয় তদন্ত রিপোর্টও জমা দিতে পারেনি এনআইএ।
তাই অভিযুক্তদের জামিন দিয়েছে আদালত। সূত্রের খবর, ধৃত ৩৫ জন অভিযুক্তর মধ্যে ১৫ জনকে জামিন দিয়েছে আদালত। জামিন মিললেও দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। আদালতের বেঁধে দেওয়া শর্ত বলছে, অভিযুক্তরা কলকাতা পুরসভা এলাকার বাইরে যেতে পারবে না। মামলার শুনানিতে প্রত্যেকদিন আদালতে উপস্থিত থাকতে হবে। প্রত্যেককেই ১০ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে।চলতি বছরের শুরুতেই ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের খুনের অভিযোগে তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ।
টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। অবরুদ্ধ হয়ে পড়ে রেল-রাস্তা।
