গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International উত্তেজনা উড়িয়ে ওয়াশিংটনে রাজা তৃতীয় চার্লস

    উত্তেজনা উড়িয়ে ওয়াশিংটনে রাজা তৃতীয় চার্লস

    0
    17
    ছবি সৌজন্যে : এক্স

    ইরান যুদ্ধকে কেন্দ্র করে আটলান্টিকের দুই পাড়ে চলছে চরম উত্তেজনা। এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে নৈশভোজে গুলির ঘটনাও ঘটেছে। তবে এসব উপেক্ষা করেই সোমবার আমেরিকার মাটিতে পা রাখছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

    ব্রিটিশ সরকার জানিয়েছে, আমেরিকার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দু’ দেশের ঐতিহাসিক বন্ধনকে সম্মান জানাতেই এই সফর। রাজা চার্লস ও রানি ক্যামিলা ২৭ এপ্রিল ওয়াশিংটনে পৌঁছাচ্ছেন।রিপোর্ট অনুযায়ী, ১৯৯১ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ আমেরিকার কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। তার প্রায় ৩৫ বছর পর আবারও কোনো ব্রিটিশ সম্রাট একই মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এই সম্ভাব্য ভাষণকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্মান হিসেবে দেখছেন বিশ্লেষকরা।এছাড়া এ সফরে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে চা পান এবং একটি রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন।

    বুধবার রাজদম্পতি নিউইয়র্ক সফর করবেন এবং ৯/১১ হামলার স্মৃতিসৌধ পরিদর্শন করবেন। এরপর বৃহস্পতিবার তারা বারমুডার উদ্দেশে রওনা দেবেন। যা হবে রাজা হিসেবে কোনো ব্রিটিশ উপনিবেশে তার প্রথম সফর।