
মালদার চাঁচলের আমবাগানে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ৯০ শতাংশ পোড়া অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, মালদার চাচল থানার মালতীপুর কালীবাড়ি এলাকার এক আমবাগানে কিছু পুড়তে দেখা গিয়েছে। দ্রুত গিয়ে দেহ পুড়তে দেখে পুলিশে খবর দিয়েছে তাঁরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহর কাছে বেশ কিছু খড় মিলেছে। ওই খড় দিয়ে পোড়ানো হয়েছে বলে অনুমান পুলিশের।
জানা গিয়েছে, মৃতদহের পাশে একটি জুতো ও সোনার কানের দুলও পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে ধস্তাধস্তি চিহ্ন স্পষ্ট। পুলিশের অনুমান গণধর্ষণের পরে প্রমাণ লোপাট করতেই খুন করা হয়েছে। ময়নাতদন্তের পর আসল তথ্য প্রকাশ্যে আসবে।









