
ইউজারদের কথা চিন্তা করে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় বিশ্বের অন্যতম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার ওয়েব ভার্সনের জন্য লক চ্যাট ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
খুব শিগগিরই এই ফিচার সবাই ব্যবহার করতে পারবেন। এতে ইউজাররা ডিভাইসে বায়োমেট্রিক্সের বাড়তি সুবিধা পাবে।মূল ডিভাইসে লক থাকলে ওয়েবেও লক থাকবে। এর ফলে অন্য কেউ চ্যাটের অ্যাক্সেস পাবে না।পরীক্ষামূলকভাবে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন টু পয়েন্ট টোয়েন্টিফোর এবং ইলেভেন পয়েন্ট নাইন ভার্সনের ফোনগুলোতে ইউজাররা এ সুবিধা পাচ্ছে।বলা হচ্ছে,সিক্রেট কোড কনফিগার করলে সুরক্ষিত কথোপকথনগুলো লিঙ্ক করা ডিভাইসের চ্যাট লিস্ট থেকে অদৃশ্য হয়ে যাবে।নতুন এই ফিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ইউজারকে মূল ডিভাইসের সেটিংসে গিয়ে সিক্রেট কোড তৈরি করতে হবে। এরপর চ্যাট লক পিন দিয়ে লিঙ্ক ডিভাইসে চ্যাট দেখা যাবে।বিটা ভার্সনে বলা হয়েছে,হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিভাইসে সেটাপ করা সিক্রেট কোড সব লিঙ্ক করা ডিভাইসে ব্যবহার করা যাবে, যাতে ইউজারকে প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ভাবে সেটাপ করতে না হয়।এর আগে হোয়াটসঅ্যাপে লক করা চ্যাট শুধুমাত্র ইউজারদের ফোনে সামঞ্জস্যপূর্ণ ছিল।তাই ইউজাররা যদি একটি ব্রাউজারে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন ব্যবহার করতো তাহলে লক করা চ্যাটগুলো স্বয়ংক্রিয়ভাবে সবার কাছে দেখা যেত। তবে লক চ্যাট ফিচারের কারণে এখন আর এই সমস্যা থাকছে না।





