চ্যাটজিপিটির কাছে আর্থিক পরামর্শ নয় 

0
103
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

চ্যাটজিপিটি নানা কাজে উপকারী হলেও আর্থিক বিষয়ে এর ওপর ভরসা করা ঝুঁকিপূর্ণ। নতুন দুটি গবেষণা দেখাচ্ছে, এআই চ্যাটবটগুলো আর্থিক প্রশ্নে নিয়মিত ভুল করছে আর এই ভুলগুলো এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপিত হচ্ছে যে, সাধারণ ইউজারের পক্ষে তা ধরাই কঠিন।

জার্নাল অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে প্রকাশিত এক জরিপে চ্যাটজিপিটি ৩.৫, বিং এর জিপিটি ৪ এবং গুগলের বার্ড যা এখন জেমিনাই নামে পরিচিত, বিভিন্ন আর্থিক হিসাব, সুদের হার, পেনশন সুবিধা ও বন্ধক সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনটি মডেলই নানা রকম ভুল উত্তর দিয়েছে।চ্যাটবটগুলো সুদের হার, বন্ধক, সোশাল সিকিউরিটি সুবিধার মতো বিষয়ে প্রশ্ন পেলে নিয়মিতভাবে গণিতে ভুল করেছে এবং এমন পরামর্শ দিয়েছে যা অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর বা সম্পূর্ণ ভুল।কখনো তারা দেওয়া প্রম্পটের নির্দিষ্ট অংশ উপেক্ষা করেছে আবার কখনো এলোমেলোভাবে কিছু অনুমান করেছে এবং সেই অনুমানের উৎস ব্যাখ্যা করেনি।এর চেয়েও খারাপ বিষয় হলো চ্যাটবটগুলো ভুল হলেও খুব আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছে। যাদের আর্থিক বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান নেই তাদের জন্য এসব উত্তরের ভুল খুঁজে বের করা প্রায় অসম্ভব।

ফলে সহজেই ধরে নিতে পারে যে চ্যাটবট যা বলছে সেটাই সঠিক।অবশ্য, যদি নিজেই হিসাবগুলো করতে পারেন বা একজন প্রকৃত আর্থিক পরিকল্পনাবিদকে টাকা দিয়ে হিসাব করিয়ে নিতে পারেন তাহলে চ্যাটবটের দরকারই পড়ে না।