
কাজের মাঝখানে হঠাৎ করে যদি চ্যাটজিপিটি খুলতেই না চায়,তাহলে কেমন হয়? এমন অভিজ্ঞতার মুখে পড়েছেন হাজারো ইউজার। আমেরিকায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট, চ্যাটজিপিটি কিছু সময়ের জন্য ঠিকমতো কাজ করেনি।
ফলে অনেকে মেসেজ পাঠাতে পারেননি, কথোপকথন শুরু করতে পারেননি, আবার কারও ক্ষেত্রে সার্ভিস লোড হচ্ছিল না।চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের স্ট্যাটাস পেজে জানায়, ইউজাররা চ্যাটজিপিটি ব্যবহারের সময় অতিরিক্ত, এরর পাচ্ছিলেন। এতে চ্যাট শুরু করা, আগের কথোপকথন খোলা,এসব কাজ ব্যাহত হয়।ওয়েবসাইট বিভ্রাট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর জানিয়েছে, সমস্যা দ্রুত বাড়তে থাকে এবং এক পর্যায়ে ১২ হাজার ৫০০-এর বেশি রিপোর্ট জমা পড়ে। পরে ধীরে ধীরে অভিযোগ কমতে থাকে।এই সাময়িক সমস্যায় শুধু মূল চ্যাট নয়, চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত আরও কিছু সার্ভিসেও প্রভাবিত হয়।
এর মধ্যে ছিল, লগইন, কথোপকথন, ফাইল আপলোড, সার্চ, ভয়েস মোড, ইমেজ জেনারেশন ইত্যাদি। ওপেনএআই জানায়, তারা দ্রুত ব্যবস্থা নেয় এবং কিছু সময়ের মধ্যেই সার্ভিস স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
