গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Technology চ্যাটিংয়ে থেকেই ‘চ্যাটজিপিটি ভয়েস’

    চ্যাটিংয়ে থেকেই ‘চ্যাটজিপিটি ভয়েস’

    0
    61
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    চ্যাটজিপিটি ভয়েস ব্যবহারের পদ্ধতিতে পরিবর্তন আনছে ওপেনএআই। নতুন আপডেটের ফলে এখন চলমান চ্যাটিংয়ে থেকেই সরাসরি ভয়েস মোডে কথা বলা যাবে।

    এতে ইউজাররা কথোপকথনের পুরো ট্রান্সক্রিপ্ট দেখতে পারবেন,পাশাপাশি চ্যাটজিপিটি যে বিষয়টি ব্যাখ্যা করছে তার সঙ্গে মিলিয়ে ভিজুয়ালও দেখানো হবে।ভয়েস চ্যাটিং শুরু করতে শুধু টেক্সট ফিল্ডের পাশের ,ওয়েভফর্ম আইকনে ক্লিক বা ট্যাপ করতে হবে। আগের মতো আলাদা ইন্টারফেস আর চালু হবে না বরং ভয়েস চ্যাটিং এখন সরাসরি আগের আলোচনার ধারাবাহিকতায় ইন-লাইনড হয়ে যাবে।ওপেনএআইয়ের এই ঘোষণার সঙ্গে প্রকাশিত ডেমো ভিডিওতে দেখা গেছে, চ্যাটজিপিটি কথোপকথনের ট্রান্সক্রিপ্ট দেখানোর পাশাপাশি জনপ্রিয় বেকারিগুলোর মানচিত্র এবং টার্টিনের পেস্ট্রির ছবি দেখাচ্ছে।ওপেনএআই বলছে, কেউ চাইলে পুরোনো ভয়েস ইন্টারফেসেও ফিরতে পারবেন। সেটিংয়ের ভয়েস মোড অংশে গিয়ে,সেপারেট মোড টগল করলেই হবে।বলা হচ্ছে, ভিজুয়াল ও ভয়েস রেসপন্স একত্রিত করার এই সুবিধাকে চ্যাটজিপিটির মাল্টিমোডাল সক্ষমতার স্বাভাবিক সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে।

    ইউজাররা এরইমধ্যে ভয়েসের পাশাপাশি ছবি বা ভিডিও দিয়ে প্রম্পট দিতে পারেন তাই ভয়েস রেসপন্সেও একই মাত্রার অপশন কাঙ্ক্ষিতই ছিল। ওদিকে ,গুগলও একই ধরনের পদ্ধতি পরীক্ষা করছে যেখানে জেমিনাই লাইভ ভিডিওর নির্দিষ্ট অংশ হাইলাইট করে কথোপকথনকে আরও অভিব্যক্তিপূর্ণ করার চেষ্টা করছে।