
কোডারদের জন্য মিনি কিবোর্ড নিয়ে আসছে চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআই, যার মাধ্যমে কোডার বা প্রোগ্রামাররা সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
আপাতদৃষ্টিতে কিবোর্ডটিকে সাধারণ গ্যাজেট মনে হলেও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মিনি কিবোর্ড কেবল ব্র্যান্ডিংয়ের লড়াই নয়, বরং স্মার্টফোনের বিকল্প হিসেবে বাস্তব দুনিয়ায় এআই হার্ডওয়্যার নিয়ে আসার পেছনে ওপেনএআইয়ের দূরদর্শী ও বড় পরিকল্পনার প্রথম ধাপ।এ হার্ডওয়্যারটির কথা ওপেনএআইয়ের ডেভেলপার অ্যাকাউন্ট থেকে এক নাটকীয় পোস্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।পোস্টটিতে দেখা যাচ্ছে, এ কিবোর্ডের মাধ্যমে ইউজাররা তাদের সবচেয়ে বেশি ব্যবহৃত বিভিন্ন শর্টকাট সংরক্ষণ করতে এবং কেবল একটি বাটন চাপার মাধ্যমেই প্রোগ্রামিং প্ল্যাটফর্ম কোডেক্স-এ সেগুলো দ্রুত ব্যবহার করতে পারবেন।সাধারণভাবে মনে হতে পারে, ওপেনএআইয়ের মতো কোম্পানির হয়ত এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ কাজ করার রয়েছে। তবে ওপেনএআই এরইমধ্যে দাবি করছে, তারা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা, এজিআই বা মানুষের মতোই সাধারণ সক্ষমতাওয়ালা এআই তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং এ লক্ষ্যে পৌঁছাতে তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ও পারমাণবিক ফিউশন থেকে পাওয়া বিশাল পরিমান শক্তিরও প্রয়োজন হবে। ওপেনএআইয়ের এমন পদক্ষেপ কোম্পানিটির আগের বেশ কিছু আপডেটের সঙ্গে বেশ মেলে, যার পেছনে তাদের দুটি মূল লক্ষ্য থাকে। প্রথম লক্ষ্যটি বেশ সহজ ও সাধারণ। তবে দ্বিতীয়টি বেশ জটিল।
ওপেনএআইয়ের এ হার্ডওয়্যারটি বাজারে আনার প্রথম কারণ হচ্ছে, তাদের ব্র্যান্ড তৈরির ও নিজেদের আধুনিক বা, কুল হিসেবে জাহিরের তীব্র প্রচেষ্টা, বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে অ্যানথ্রপিক-এর মতো ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানি ব্র্যান্ডিং বা প্রচারের দিক থেকে তাদের ছাড়িয়ে গেছে।








