গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports স্টার্লিং-ফেলিক্স বাদ, দল ঘোষণা চেলসির

    স্টার্লিং-ফেলিক্স বাদ, দল ঘোষণা চেলসির

    0
    110
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    চেলসি,আসন্ন ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে। তবে কোচ এনজো মারেসকার অধীনে টুর্নামেন্টে জায়গা হচ্ছে না রাহিম স্টার্লিং, জোয়াও ফেলিক্স এবং অ্যাক্সেল ডিসাসির। তাদের বদলে ব্লুজদের নতুন সাইনিং লিয়াম ডেলাপ, মামাদু সার এবং ডারিও এসুগোকে রাখা হয়েছে দলে। 

    ইপ্সউইচ টাউন থেকে চেলসিতে যোগ দেওয়া ডেলাপের ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার কথা থাকলেও এখন ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলবেন।তার সঙ্গে নতুন দলে যুক্ত হয়েছেন ডিফেন্ডার সার এবং মিডফিল্ডার এসুগো।এই তিনজন ছাড়াও স্কোয়াডে জায়গা পাননি বেঞ্জামিন চিলওয়েল।

    তবে ব্লুজদের হয়ে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকলেও স্কোয়াডে আছেন ক্রিস্টোফার এনকুনকু।ওয়েস্ট লন্ডনের ক্লাব চেলসি ১৬ জুন আমেরিকার আটলান্টায় মেক্সিকান ক্লাব লিওনের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে।