!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Sports ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে চেলসি

    ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে চেলসি

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স

    ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাবগুলো ছিল চমকের কেন্দ্রবিন্দুতে। নাকাল করেছে ইউরোপের বাঘা সব দলকে। সেই ধারাবাহিকতা নিয়েই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল পালমেইরাস।তবে ম্যাচের শেষ দিকে নিজের জালেই বল জড়িয়ে বসেন পালমেইরাস গোলরক্ষক ওয়েভারটন।আর তার সেই আত্মঘাতী গোলেই ২-১ গোলের ব্যবধানে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ব্লুজরা।

     ম্যাচের শুরুর দিকেই চেলসির হয়ে প্রথম গোলটি করেন ইংল্যান্ড তারকা কোল পালমার। ১৬ মিনিটে চেলসিকে এগিয়ে দেন তিনি। মাঝমাঠ থেকে ট্রেভোহ চালোবাহর পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে এগিয়ে গিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন তরুণ মিডফিল্ডার।এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে পালমেইরাস। ৫৩ মিনিটে রিচার্ড রিওসের পাস নিয়ন্ত্রণে নিয়ে এক দারুণ শটে তাদের সমতায় ফেরান কয়েকদিন পর চেলসির জার্সি পরতে যাওয়া ১৮ বছর বয়সী এস্তেভাও উইলিয়ান। ম্যাচে মোইসেস কাইসেদো না থাকায় চেলসির মাঝমাঠে সুযোগ পান ব্রাজিলিয়ান তরুণ আন্দ্রে সান্তোস, যিনি স্ট্রাসবুর্গে লিয়েনে খেলে ফিরে এসেছেন। এ ছাড়া চেলসির হয়ে অভিষেক হয় আরেক ব্রাজিলিয়ান ফুটবলার জোয়াও পেদ্রোর।তবে সবকিছু ছাপিয়ে শেষ দিকে ভাগ্যের ছোঁয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

    ৮৩ মিনিটে কর্নার থেকে ছোট পাসে বল পেয়ে মালো গুস্তো নিচু এক ক্রস দেন। সেটি পামেইরাস ডিফেন্ডার গিয়াইয়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে ওয়েভারটনের গায়ে লেগে জালে জড়ায়। এতেই নিশ্চিত হয় ব্লুজদের সেমিফাইনালের টিকিট। এরপর মঙ্গলবার মেটলাইফ স্টেডিয়ামে আরেক ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্সের বিপক্ষে সেমিফাইনাল খেলবে এনজো মারেস্কার দল।