গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ব্রাইটনের কাছে ধরাশায়ী চেলসি

    ব্রাইটনের কাছে ধরাশায়ী চেলসি

    0
    18
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রাইটনের কাছে ধরাশায়ী হয়েই কার্যত চ্যাম্পিয়নস লিগে খেলার শেষ আশাটুকুও হারাল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ আলভিয়নের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লন্ডনের ক্লাবটি।

    ম্যাচের শুরু থেকেই চেলসিকে চাপে রাখে ব্রাইটন। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা।কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে ফেরদি কাদিওগলুর শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে এগিয়ে যায় ব্রাইটন।প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ে চেলসি। ৫৬ মিনিটে জর্জিনিও রুটারের পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান জ্যাক হিনশেলউড।এর পরও আক্রমণ চালিয়ে যায় ব্রাইটন।শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় ড্যানি ওয়েলবেক গোল করে জয়ের ব্যবধান ৩-০ করেন।এই হারের ফলে টানা পাঁচ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল চেলসি। আরো হতাশার বিষয়, পুরো ম্যাচে তারা একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। এই হারে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা লিভারপুলের থেকে ৭ পয়েন্ট পিছিয়ে পড়েছে চেলসি।হাতে বাকি মাত্র কয়েকটি ম্যাচ। ফলে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা এখন প্রায় শেষ।অন্যদিকে দারুণ ফর্মে থাকা ব্রাইটন এই জয়ে উঠে এসেছে ষষ্ঠ স্থানে এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে।

    চেলসির এই ধারাবাহিক ব্যর্থতা কোচ লিয়াম রোজেনিওরের জন্যও বড় চাপ হয়ে দাঁড়িয়েছে, আর দলটির সিজন যেন শেষের দিকে গিয়ে পুরোপুরি ভেঙে পড়ছে।