
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি ম্যাচটি ড্র হয়েছে। ৭০ মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেস রেড ডেভিলদের এগিয়ে নেওয়ার ৪ মিনিট পর চেলসিকে সমতায় কাইসেদো।
ম্যানইউর অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়ের অধীনে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ড্র করে রেড ডেভিলরা।দায়িত্ব নেওয়ার পর লিগ কাপে লেস্টার সিটিকে ৫-২ গোলে ম্যানইউতে যাত্রা শুরু হয়েছিল তার।ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে টটেনহাম। হোয়াইটহার্ট লেনে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে স্পার্সরা ৪-১ ব্যবধানে হারিয়েছে ছন্দে থাকা অ্যাস্টন ভিলাকে।
টটেনহামের গুরুত্বপূর্ণ জয়ে জোড়া গোল করেছেন ডোমিনিক সোলাংকে।একবার করে লক্ষ্য ভেদ করেছেন ব্রেনান জনসন এবং জেমস ম্যাডিসন।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
