গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Sports ভিলা ম‍্যাচে বোতল, চেলসির শাস্তি

    ভিলা ম‍্যাচে বোতল, চেলসির শাস্তি

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স

    অ‍্যাস্টন ভিলার টেকনিক‍্যাল এরিয়ায় স্টাফদের লক্ষ‍্য করে একটি প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারায় চেলসিকে দেড় লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। ইংলিশ ফুটবল অ‍্যাসোসিয়েশন এই শাস্তির কথা জানিয়েছে।

    তারা বলেছে, চেলসি দোষ স্বীকার করে নেওয়ার পর জরিমানা করা হয়েছে। গত মাসের ওই ম‍্যাচের ঘটনায় চলতি মাসে চেলসির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। খবর অনুযায়ী, ভিলার সদস‍্যরা ২-১ গোলের জয় উপযাপনের সময় তাদের দিকে চেলসির সমর্থকদের কেউ জল ভরা একটি বোতল ছুঁড়ে মারে।

    ষষ্ঠ স্থানে থাকা চেলসি রবিবার ক্রিস্টাল প‍্যালেসে মাঠে খেলবে। তৃতীয় স্থানে থাকা ভিলা মুখোমুখি হবে নিউক‍্যাসল ইউনাইটেডের।