গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports কোচ বরখাস্ত করল চেলসি

    কোচ বরখাস্ত করল চেলসি

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স

    মাত্র ১০৬ দিন দায়িত্ব পালনের পর বরখাস্ত হলেন চেলসি কোচ লিয়াম রোজনিয়র। লিয়াম রোজনিয়রকে বরখাস্তের ঘোষণা করেছে ক্লাবটি।

    চলতি বছরের জানুয়ারিতে এনজো মারেস্কার স্থলাভিষিক্ত হয়ে সাড়ে ৫ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন ৪১ বছর বয়সী এই কোচ। তবে দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সে কারণে মাত্র সাড়ে তিন মাসের মাথায় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয় ক্লাব কর্তৃপক্ষ।প্রিমিয়ার লিগে শেষ পাঁচ ম্যাচ হেরেছে চেলসি। আরো হতাশার বিষয় হচ্ছে এই পাঁচ ম্যাচে কোনো গোল করতে পারেনি প্রাক্তন চ্যাম্পিয়নরা। ক্লাবটির প্রায় ১২১ বছরের ইতিহাসে ১৯১২ সালের নভেম্বরের পর এই প্রথম এমন অভিজ্ঞতা হয়েছে ক্লাবটির। এতে আগামী সিজনের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে দলটি।প্রিমিয়ার লিগের সপ্তম স্থানে রয়েছে ব্লুজরা। পাঁচ ম্যাচ বাকি থাকতে পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে আছে ঐতিহ্যবাহী এই ইংলিশ ক্লাবটি। তার কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচের মধ্যে কেবল ১১টিতে জয় পেয়েছে দলটি।শেষ মঙ্গলবার লিগে ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় চেলসি।সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচের মধ্যে যা তাদের সপ্তম হার। এর একদিন পরই চাকরি হারালেন রোজনিয়র।চেলসি এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক দলের ফলাফল এবং পারফরম্যান্স ক্লাব কতৃপক্ষ ভালোভাবে নেয়নি। তবে সিজনে এখনো অনেক কিছু অর্জনে বাকি রয়েছে।লিয়ামের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও রইল।

    বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে বাকি সিজন দায়িত্ব পালন করবেন ক্যালাম ম্যাকফারলেন। যিনি পূর্বে ক্লাবের অনূর্ধ্ব-২১ দলের প্রধান কোচ ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে চেলসি এনজো মারেস্কাকে বরখাস্ত করার পরেও অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেছিলেন ম্যাকফারলেন।