লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দেবে চেলসি

0
130
ছবি সৌজন্যে : এক্স

চার ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে লিভারপুল। ট্রফিজয়ী দলটির পরবর্তী ম্যাচ রবিবার, প্রতিপক্ষ চেলসি।ম্যাচটি অনুষ্ঠিত হবে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে।

ম্যাচ শুরুর আগে লিভারপুলকে গার্ড অব অনার জানাবে চেলসি, এমনটাই জানিয়েছেন লন্ডনের ক্লাবটির কোচ এন্টসো মারেস্কা।এর আগে,লিভারপুল গত রোববার অ্যানফিল্ডে টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে ১৫ পয়েন্ট এগিয়ে লিগ চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করে।এর মাধ্যমে ইংল্যান্ডের শীর্ষ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ ২০টি চ্যাম্পিয়নশিপ-র রেকর্ড ছুঁয়েছে অল রেডস নামে পরিচিত ক্লাবটি।

গার্ড অব অনার দেওয়া কোনো বাধ্যতামূলক নিয়ম না হলেও, মারেস্কা মনে করেন এটি সম্মানের একটি প্রতীক।তিনি বলেছেন, তিনি মনে তিনি এটি একটি ঐতিহ্য, যা অবশ্যই মানা উচিত।লিভারপুল লিগ জিতেছে, তারা এই সম্মান পাওয়ার যোগ্য। আশা করেন,একদিন তাঁরাও এমন অবস্থানে পৌঁছাতে পারবেন।