নিউক্যাসলে হেরে বিপদ বাড়ল চেলসির

0
115
ছবি সৌজন্যে : এক্স

শেষ দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়নি চেলসি। এবার সেই সুযোগ এসেছে। আজ জিততে পারলে পথটা আরো সহজ হতো। সেটা পারেনি চেলসি।ঘরের মাঠে চেলসিকে ২-০ গোলে হারিয়ে সেই সুযোগ নিয়েছে নিউক্যাসল। ১০ জনের ব্লুজদের হারিয়ে এখন পয়েন্ট তালিকার তিন নম্বরে জায়গা করে নিয়েছে এডি হাউয়ের শিষ্যরা। ৩৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৬।

তাতে পেছনে পরেছে সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চারে থাকা ম্যানচেস্টার সিটি।অন্যদিকে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচে চেলসি।সব মিলিয়ে টানা ৫ ম্যাচের জয়ের সুখস্মৃতি নিয়ে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নেমেছিল চেলসি। কিন্তু মাঠে নামার পরেই যেন তাদের সুখস্মৃতি উধাও। কেননা ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে তারা।ঘরের সমর্থকদের আনন্দে ভাসান সান্দ্রো তোনালি। সতীর্থ জ্যাকব মার্ফির অ্যাসিস্ট সহজেই জালে জড়ান ইতালিয়ান মিডফিল্ডার।

চেলসি গোল শোধ দেওয়ার বিপরীতে আরো বড় ধাক্কা খায়। ৩৫ মিনিটে নিউকল্যাসলের সভেন বোটম্যানকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন নিকোলাস জ্যাকসন। মড়ার ওপর খাঁড়ার ঘা খাওয়া চেলসি পরে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি।উল্টো ম্যাচ যখন শেষ হবে ঠিক সেই সময় আরেকটি গোল হজম করে বসে চেলসি। নিউক্যাসলের এবারের নায়ক ব্রুনো গুইমারেস। ডি-বক্সের বাইরে থেকে জোরাল এক শটে গোলটি করেন তিনি।