গোয়েন্দা ছাড়পত্র মেলেনি, প্রশ্নে মুখে চেনাব ব্রিজ

0
105
ছবি সৌজন্যে : এক্স
রেলের তরফে সব তৈরি থাকলেও গোয়েন্দাবিভাগের ছাড়পত্র না মেলায় এখনই রাজধানী থেকে ভূস্বর্গের দিকে গড়াবে না রেলের চাকা। শুরুতে ঠিক ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে গতবছর সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগেই হয়ে যাবে বিশ্বের উচ্চতম রেলব্রিজ চেনাবের উদ্বোধন। তবে সেই সময়ের মধ্যে কাজ শেষ করে উঠতে পারেনি রেল।
ইতিমধ্যেই হয়ে গিয়েছে বন্দে ভারতের ট্রায়াল রানও। নিজেদের যাবতীয় কাজ শেষ করে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে দিয়েছিল রেল। তবে রেল সূত্রে খবর, গোয়েন্দাদের কাছে নিরাপত্তা সংক্রান্ত কিছু খবর আছে। তাই এখনই চেনাব ব্রিজের উদ্বোধন বা দিল্লি থেকে কাটরা হয়ে শ্রীনগরে বন্দে ভারতের যাতায়াত চালু হওয়ার সম্ভাবনা নেই।