গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment ছাভা : বক্স অফিসে তাণ্ডব

    ছাভা : বক্স অফিসে তাণ্ডব

    0
    260
    ছবি সৌজন্যে : এক্স

    ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক সিনেমা ছাভা মুক্তি পেয়েছে। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই দখলে নিয়েছে ভারতীয় বক্স অফিস। মাত্র ৬ দিনেই দু’শ কোটি ছুঁই ছুঁই সিনেমাটির। রিপোর্ট অনুসারে, ছাভা ষষ্ঠ দিনে ভারতে ৩২ কোটি টাকা আয় করেছে। যার ফলে ঐতিহাসিক এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১৯৭ কোটি টাকা।

    উল্লেখ্য মুক্তির প্রথম দিন ৩১ কোটি টাকা আয় দিয়ে যাত্রা শুরু করে ছাভা। দ্বিতীয় দিন আয় তুলে নেয় ৩৭ কোটি। তৃতীয় দিন ৪৮.৫ কোটি, চতুর্থ দিন ২৪ কোটি, পঞ্চম দিন ২৫.২৫ কোটি ও ষষ্ঠ দিন প্রাথমিক রিপোর্ট ৩২ কোটি টাকা ঘরে তোলে সিনেমাটি।ছ’ দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৯৭ কোটি টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ২৫০ কোটি টাকার বেশি আয় তুলে নিয়েছে। সব মিলিয়ে ছাভা ২০২৫ সালের প্রথম সিনেমা হতে চলেছে যা ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির আয় অতিক্রম করেছে।মুক্তির প্রথম দিন উদ্বোধনী আয়ের দিক থেকেও বছর সেরার রেকর্ড এখন ছাভার ঘরেই।

    এদিকে,ছাভায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল। সম্ভাবি মহারাজের চরিত্রে অভিনেতা নিজেকে রীতিমতো সপে দিয়েছেন বলা যায়।চরিত্রের জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন।শিখেছিলেন লাঠি খেলা। বাদ যায়নি ঘোড়া চালানোও।অন্যদিকে অক্ষয় খান্নাও আওরঙ্গজেবের চরিত্রে রেখেছেন আইকনিক ছাপ।দর্শকের পাশাপাশি অভিনয়ের জন্য সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ছাভা।