ছট বিশ্বখ্যাত, অপমান কংগ্রেস-র : মোদী 

0
84
ছবি সৌজন্যে : এক্স
ছটপুজো বিশ্ব বিখ্যাত হলেও, কংগ্রেস-আরজেডি জোট তাকে অপমান করেছে। বিহারের মুজাফফরপুরে নির্বাচনী জনসভা থেকে এভাবেই বিরোধীদের আক্রমণের পথে হেঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, কংগ্রেস এবং আরজেডি নেতারা ভোটের জন্য ছটি মাইয়া-কে অপমান করেছেন। প্রধানমন্ত্রীর কথায়, বিজেপি সারা বিশ্বের সামনে ছটি মাইয়ার প্রশংসা করতে ব্যস্ত। কিন্তু, কংগ্রেস এবং আরজেডি নেতারা ছটি মাইয়ার অপমান করছেন। নির্বাচনে ভোট পেতে কেউ কি কখনও ছটি মায়াকে অপমান করতে পারে? বিহার কি এমন অপমান সহ্য করবে?
ভারতের একাধিক অংশের মহিলারা, যারা নির্জলা উপোস পালন করেন, তারা কি এটা সহ্য করবে?। আরজেডি এবং কংগ্রেস কতটা নির্লজ্জভাবে কথা বলছে? তাদের কাছে ছটি মাইয়া পুজো কেবল একটি নাটক, একটি প্রহসন? যারা ছট পুজোর অপমান করেছে তাদের বিহার কখনও ক্ষমা করবে না।