গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ছটপুজো : ব্যারিকেড-ফ্লেক্স, বন্ধ সরোবরও

    ছটপুজো : ব্যারিকেড-ফ্লেক্স, বন্ধ সরোবরও

    0
    114
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে ছটপুজোর আগে দূষণ রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের প্রবেশ পথগুলি। দুটি সরোবরের গেটের সামনে তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড।
    দুটি সরোবরের গেটেই টাঙানো হয়েছে ফ্লেক্স। ২৬ তারিখ সকাল ১০ টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে দুই সরোবরের সমস্ত গেট। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়। প্রশাসন সূত্রে খবর, অন্যান্যবারের মতো এবারও কলকাতার বিভিন্ন জায়গায় কৃত্রিম জলাশয় তৈরি ছটপুজোর ব্যবস্থা করে হচ্ছে। বিভিন্ন ছোট পুকুর, ঘাট, অস্থায়ী ঘাট মিলিয়ে ১০০টি জায়গায় ছটপুজোর অনুমতি দেওয়া হয়েছে।
    সেই সমস্ত এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে স্থানীয় থানা।ছটপুজো উপলক্ষ্যে শহরজুড়ে মোট পাঁচ হাজার বাড়তি ফোর্স মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতেও তৎপর পুলিশ।