ছট : ২ দিনে জলে ডুবে মৃত্যু ৬৫ জনের

0
105
বিহারে ছট পালন করতে গিয়ে ২ দিনে জলে ডুবে ৬৫ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । জানা গিয়েছে , বিহারের সমষ্টিপুর জলে ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে।
বেগুসরাই-তে ৭ জন ও পাটনায় সাতজনের মৃত্যু হয়েছে। পাটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। রোহতাসে জলে ডুবে প্রাণ হারিয়েছেন ছয়জন। তারমধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। পাশাপাশি গয়ায় তিনজন, চাপড়ায়  দুইজন, ভোজপুরে দুইজন, নালন্দায়  দুইজন, মুজাফফরপুরে এবং পূর্ব চম্পারণে একজন প্রাণ হারিয়েছেন ।
কোসি, সীমাঞ্চল এবং পূর্ব বিহার জেলাতেও জলে ডুবে ২৪ জনের মৃত্যু হয়েছে । পূর্ণিয়া , কাটিহার, লক্ষীসরাই, মুঙ্গের, সহরসা, বাঁকা, আরারিয়া , সরানেও নৌকাডুবির ঘটনা ঘটেছে। সরানে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ছবি  সৌজন্যে :  এক্স