
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে ছটপুজোর আগে দূষণ রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের প্রবেশ পথগুলি। দুটি সরোবরের গেটের সামনে তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড।
দুটি সরোবরের গেটেই টাঙানো হয়েছে ফ্লেক্স। রাত ৮টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে দুই সরোবরের সমস্ত গেট। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়। প্রশাসন সূত্রে খবর, অন্যান্যবারের মতো এবারও কলকাতার বিভিন্ন জায়গায় কৃত্রিম জলাশয় তৈরি ছটপুজোর ব্যবস্থা করে হচ্ছে। বিভিন্ন ছোট পুকুর, ঘাট, অস্থায়ী ঘাট মিলিয়ে ১০০টি জায়গায় ছটপুজোর অনুমতি দেওয়া হয়েছে। সেই সমস্ত এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে স্থানীয় থানা। ছটপুজো উপলক্ষ্যে শহরজুড়ে মোট পাঁচ হাজার বাড়তি ফোর্স মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতেও তৎপর পুলিস।এবারও ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রবীন্দ্র সরোবরে।অতীতে আদালতের নির্দেশ অগ্রাহ্য করেই সরোবরে ছট পুজো হয়েছে। যার জেরে দূষিত হয়েছে পরিবেশ।
পুলিশের চোখের সামনেই ভাঙা হয়েছে আইন। যার কড়া সমালোচনা করেছেন শহরের সাধারণ নাগরিক থেকে পরিবেশবিদরা। যদিও গত কয়েক বছর ধরে কিছুটা পরিবর্তন হয়েছে এই পরিস্থিতি।
ছবি সৌজন্যে : নিজস্ব






