
মন্ত্রী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের গার্ড অফ অনার দেওয়ার ঔপনিবেশিক যুগের রীতি বাতিল করল ছত্তীসগড়ের বিজেপি সরকার।
বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র দফতর এই মর্মে নির্দেশিকা জারি করেছে। সূত্রের খবর স্বরাষ্ট্র মন্ত্রীর তৎপরতায় এই প্রথা বাতিল হয়েছে। নিয়মিত পরিদর্শন, জেলা সফরের সময় দীর্ঘ দিন ধরে প্রচলিত এই প্রথা।
প্রোটোকল পর্যালোচনা করার পরেই এই পদক্ষেপ। গার্ড অফ অনার প্রথা বাতিলের উদ্দেশ্য পুলিশবাহিনীকে অকার্যকর আনুষ্ঠানিক দায়িত্ব থেকে মুক্ত করা এবং আইন-শৃঙ্খলা, নিরাপত্তা এবং জনসেবার জন্য আরও কার্যকরী করে তোলা।
