ছত্তিসগড়ে নিহত ২৭ মাওবাদী, কমান্ডারও 

0
173
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ছত্তীসগড়ের নারায়ণপুরের আবুঝামাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৭ জন মাওবাদী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন শীর্ষ মাও নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজ।
যার মাথার দাম ছিল এক কোটি টাকা। মাওবাদী সংগঠনের সাধারণ সম্পাদকও ছিলেন বাসব রাজ। সূত্রের খবর, বুধবার সকালে আবুঝামাদের একটি নির্দিষ্ট এলাকায় একজন সিনিয়র মাওবাদী নেতা লুকিয়ে আছেন এমন তথ্যের ভিত্তিতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁও জেলার জেলা রিজার্ভ গার্ড এই অভিযান চালায়।মাওবাদীদের শীর্ষ নেতৃত্বকে ঘিরে ফেলেছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপরই দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২৭ জন মাওবাদীর।
সরকারি সুত্রে জানানো হয়েছে, ছত্তীসগড়ে বিগত কয়েক মাস ধরে আধা সেনার অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ অভিযান চলছে। এপ্রিলের গোড়া অভিযান জোরদার করা হয়। মাওবামীদের পিপলস লিবারেশন গেরিলা আর্মিকে নিকেশ করাই এই অভিযানের উদ্দেশ্য।