পুষ্পার দাপটে পিছোল ভিকির সিনেমা

0
9895
ছবি সৌজন্যে : এক্স

মুক্তির অপেক্ষায় বছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা পুষ্পা টু। তিন বছর ধরে সিনেমাটির অপেক্ষায় দর্শকবৃন্দ। ৫ ডিসেম্বর পর্দায় বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা টু।

আর পুষ্পা ঘিরে দর্শক উন্মাদনা চোখে পড়ার মতোই।বাকি তারকারাও পুষ্পার সঙ্গে বক্স অফিসের লড়াইয়ে ভিড়তে চান না। তাই ডিসেম্বরে কোনো বিগ বাজেটের সিনেমার মুক্তির তারিখও রাখা হয়নি। একমাত্র ভিকি কৌশলের নতুন সিনেমা ছাভা মুক্তি পাবে ডিসেম্বরে।তবে পুষ্পার দাপটে মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে ছাভা’র। সিনেমাটির নির্মাতারা মুক্তির তারিখ ২০২৪ সালের ডিসেম্বর থেকে পিছিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করেছেন। এক্স হ্যান্ডেলে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ খবরটি শেয়ার করেছেন। আল্লু অর্জুনের পুষ্পা টু : দ্য রুল-এর সঙ্গে সংঘর্ষ এড়াতেই ছাভা-এর নির্মাতারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। তরণ আদর্শ তার এক্স হ্যান্ডেলে লিখেছেন,ভিকি কৌশল, রাশ্মিকা মান্দানা, অক্ষয় খান্নার ছাভা নতুন মুক্তির তারিখ ঘোষণা করল।ছাভা আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজের জয়ন্তীর হওয়ায় ওই মাসেই এই সিনেমা মুক্তির কথা ভাবা হয়েছে। এতে সিনেমা মুক্তির দিনের তাৎপর্য আরো কিছুটা বেড়ে যায়।

প্রাথমিকভাবে চলতি বছর, অর্থাৎ ২০২৪ সালের ৬ ডিসেম্বর ছাভা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেদিনই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি পুষ্পা টু।